বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পপির ‘লাভ স্পীড’

Popy-By-dipu-Khan-2-1024x827বিনোদন প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রে এখন ব্যস্ততা নেই বললেই চলে চিত্রনায়িকা পপির। আর তাই দিনের বেশিরভাগ সময়ই অলস কাটে এক সময়কার সাড়া জাগানো এই অভিনেত্রীর। তবে বিশেষ বিশেষ দিবসের টেলিফিল্মে টিভি পর্দায় দেখা যায় তাকে। আসছে ঈদুল ফিতরের আগের দিন রাত ১১টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে পপি অভিনীত টেলিফিল্ম ‘লাভ স্পীড’। শারমীন চৌধুরী ইফশিতার রচনা ও জি এম সৈকতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। টেলিফিল্মটির কাহিনীতে দেখা যাবে, রাতে গাড়ি চালাচ্ছিল আবির। হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে বউয়ের সাজে সজ্জিত একটি মেয়ে। মেয়েটি ধাক্কা খায় তার গাড়ির সাথে। মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় আবির।

ডাক্তার আবিরকে জানায়, মেয়েটি অন্ধ হয়ে গিয়েছে। আবির মেয়েটিকে নিজের বাসায় নিয়ে আসে। মেয়েটি বলে তার নাম ফাইজা। আর কিছুই মনে নেই তার। দিনের পর দিন ফাইজাকে সুস্থ করে তুলতে থাকে আবির। এক পর্যায়ে আবির আর ফাইজা দুজন দুজনকে ভালোবেসে ফেলে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের জন্য অনেক শপিং করে দুজন। নিজেদের নতুন ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে তারা দিন কাটাতে থাকে। আর তখনি আবিরের এক ছোটবেলার বন্ধু আসে তাকে নিজের ভালোবাসার কথা জানাতে। কিন্তু ফাইজার প্রতি আবিরের ভালোবাসা দেখে সে সরে আসে।

আবিরের সুখেই নিজের সুখ খুঁজে নেয়। এদিকে বিয়ের আগেই ফাইজার চোখের অপারেশন সেরে ফেলতে চায় আবির। তখন ফাইজা শর্ত জুড়ে দেয় যে, চোখ খুলে প্রথমেই সে আবিরকে দেখবে। কিন্তু অপারেশন শেষ হলে, চোখের বাঁধন খোলার পর বদলে যায় সব কিছু।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত