বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের পথ ধরে তামিমও অবসরে

tameemshakibamarস্পোর্টস ডেস্ক : একসঙ্গে ক্রিকেট মাঠে না এলেও সাকিব-তামিমের বন্ধুত্ব অনেক দিনের। জাতীয় দলের জার্সি পরে যতদিন এরা খেলছেন, বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু এনে দিয়েছেন তারা। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব ২০২৩ সালে অবসরের ঘোষণা দিয়েছিলেন। বন্ধু তার বিদায়ের ঘোষনা দেয়ায় শনিবার তামিমও তার অবসরের পরিকল্পনাটি জানিয়ে দিলেন। তবে বন্ধুর আগেই তিনি ক্রিকেট থেকে বিদায় নিবেন। অর্থাৎ ২০২২ সালে ক্রিকেটকে গুড বাই বলবেন জাতীয় দলের এই ওপেনার।

সাকিকের মতই ক্রিকেটে ৯ বছর পাড় করেছেন তামিম ইকববাল। আরো ছয় বছরসহ ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চান তিনি। তার চাওয়ার সঙ্গে যোগ হয়েছে অনেক কিছু। এই সময়ের মধ্যে দেশকেও কিছু একটা দিতে চান। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি আরও ছয় বছর খেলতে চাই। আমি যেকোনো একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই। টেস্টে সেটা কঠিন হবে বলে মনে হচ্ছে। তবে যদি আরও ১৫০টি ওয়ানডে খেলতে পারি তাহলে তা আমার পক্ষে সম্ভব। আর দেশের হয়ে আরও ছয় বছর খেলা চালিয়ে যেতে চাই। অর্থাৎ আরো ৬ বছর জাতীয় দলে হয়ে খেলবো বলে আশা করছি।‘

টেস্ট ও ওয়ানডেতে দশ হাজারের বেশি রান রয়েছে অনেক হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের। এদের মধ্যে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং রয়েছেন। তাদের কাতারে যেতে হলে তামিমকে আগামী ছয় বছর দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে। ইতোমধ্যে জাতীয় দলের এই ওপেনারের ওয়ানডেতে ৩৯.৪৬, টেস্টে ৩১.৬৩ আর টি-টোয়েন্টিতে ২৪.৫৫ গড় রয়েছে। রানের খাতা ভারি করতে হলে আরো ভালো ব্যাটিং করতে হবে তাকে।

এ প্রসংগে, এই ওপেনার বলেন, ‘২০১০ সালটি আমার জন্য দুর্দান্ত ছিল। ২০১৫ সালেও আমি পরিকল্পনা করেছি কি কি অর্জন করতে হবে আমার। পরিকল্পনা মতো আমার অর্জনগুলো ধরা দিয়েছে। চেয়েছিলাম ২০১৫ সালে সব ফরমেটে এক হাজার রান পূর্ণ করবো। লক্ষ্য ছিল টেস্টে এবং ওয়ানডেতে ৫০ এর উপরে ব্যাটিং গড় ধরে রাখবো। আমি সেটির কাছাকাছি করেছি। নিজের ব্যাটিংয়ের ফল দেখে তৃপ্ত হয়েছি।’

তামিম জাতীয় দলে যোগ দেয়ার পর থেকে দলের মান উন্নতি হয়েছে। পারফর্মেন্স আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তামিমও তাই মনে করেন। আগের চেয়ে বাংলাদেশের ফল অনেক ভালো বলেই অন্য দলগুলো তাদের বিপক্ষে খেলতে বিমুখ। তবে এই ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে টেস্ট ও ওয়ানডেতে দুর্দান্ত দলে পরিনত হবে বাংলাদেশ। ২৭ বছর বয়সী তামিম তিন ফরম্যাটেই দলের পক্ষে সর্বোচ্চ রানের মালিক। ১৫৩ ওয়ানডে ম্যাচে ৪ হাজার ৭১৩ রান করেছেন তিনি। ৪২টি টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ১১৮ রান। আর ৫২টি টি-টোয়েন্টি ম্যাচে তামিমের রান ১ হাজার ১৫৪।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত