,

জঙ্গি হামলা জাতীয় সংলাপ ও একটি সুষ্ঠু নির্বাচনকে অনিবার্য করে তুলেছে: আ স ম রব

 

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হোটেলের বর্বরোচিত হামলা জাতীয় ঐক্য, সংলাপ ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনকে অনিবার্য করে তুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক আবদুল মালেক রতন।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।বিবৃতিতে জেএসডি নেতৃবৃন্দ বলেন, গুলশান কূটনৈতিক পাড়ার মত নিরাপত্তা প্রহরাধীন এলাকার একটি হোটেলে দেশি-বিদেশি লোকদের জিম্মি ও হত্যা করার মত বর্বরোচিত ঘটনা দেশে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে জাতীয় সংলাপ, ঐক্য, জনগণের ভোটাধিকার এবং একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনিবার্য করে তুলেছে।

index_133844

তারা বলেন, জঙ্গিদের দ্বারা যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ও যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। যারা জিম্মিকারীদের অপচেষ্টাকে সম্পূর্ণ প্রতিহত করে দিতে নির্ভিক ভুমিকা পালন করেছেন সেই সকল কমান্ডো বাহিনীর সদস্যসহ এ অভিযানে অংশগ্রহণকারী সকল বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, দেশে জঙ্গিবাদ নেই, আইএস নেই- এ ধরনের বক্তব্য থেকে বিরত হয়ে জঙ্গিবাদ বিরোধী জাতীয় সংলাপ অনুষ্ঠান ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা