,

ভারতে ভূমিধসে ২২ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। দু’বছর আগেও এ রাজ্যে ভয়াবহ বন্যায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।রাজ্যের পিথোরাগর জেলার দিদিহাট শহরে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় তিন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

2016_07_02_09_31_10_Mf7uan8QwGdjeR2IbDstRNNf25D20m_original

এদিকে, শুক্রবার সকালে চামোলি জেলায় আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গঙ্গা নদীর পানি দুই মিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা, সেনাবাহিনীর কর্মীরা এবং ইন্দো-তালেবান সীমানার পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া সাতটি পাহাড়ি অঞ্চলে ৭২ ঘণ্টার আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা