বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ‘দুষ্কৃতিকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান’ হয়েছে : খালেদা জিয়া

khaledaনিউজ ডেস্ক : শুক্রবার রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলাকে ‘দুষ্কৃতিকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান’ বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এ ঘটনায় সারাদেশসহ কূটনীতিকদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

খালেদা জিয়ার এ আহ্বান সম্বলিত বিবৃতি শনিবার সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গুলশানে দুষ্কৃতিকারীদের হামলায় প্রাণনাশের তীব্র নিন্দা ও ধিক্কার জানান খালেদা জিয়া। এতে নিহত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ‘ভাই’ সম্বোধন করে তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

খালেদা জিয়া বলেন, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট অগণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা পৈশাচিক স্বৈরতন্ত্রে অধঃপতিত হয়েছে। যার বিকৃত প্রতিক্রিয়ায় দেশের আনাচে-কানাচে উগ্রবাদ বাসা বেঁধেছে। শুক্রবার রাতের দুষ্কৃতিকারীদের নির্মম রক্তাক্ত অভ্যুত্থান দেশে বিরাজমান দুঃশাসনেরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আমরা বারবার উগ্রবাদীদের অমানবিক রক্তঝরা অশুভ পরিকল্পনা মোকাবেলা করার জন্য দলমত নির্বিশেষে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের সেই আহ্বানকে উপেক্ষা করে বরং বিএনপিসহ বিরোধী দলের প্রতি বিষোদগারেই ব্যস্ত থেকেছে। প্রকৃত জঙ্গী দমনে কোনো ধরনের ইতিবাচক তৎপরতা দেখানো তো দূরে থাক, বরং বিএনপিকে অভিযুক্ত করতে ব্লেমগেম খেলতে গিয়ে সরকার জঙ্গিদের স্বাস্থ্যবর্ধন করেছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, কিছুদিন আগে জঙ্গি দমনের নামে অভিযান চালিয়েছে বিএনপির বিরুদ্ধে এবং গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করতে। সরকার প্রধান ও সরকারের লোকজন জঙ্গিবাদ দমনের নামে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকে জায়েজ করে বক্তব্য রেখে যাচ্ছেন।

তিনি বলেন, এতকিছুর পরও জঙ্গিদের বিবেকবর্জিত অপতৎপরতা থামাতে পারেনি সরকার। গতকাল ঝিনাইদহে শ্যামানন্দ দাস নামে একজন সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে জঙ্গিরা। তাকে হত্যা এবং রাতে গুলশানের রোমহর্ষক মানুষ জিম্মি ঘটনায় প্রমাণিত হল-সরকারের সপ্তাহব্যাপী ক্র্যাকডাউনের উদ্দেশ্য ছিল বিএনপি দমন, জঙ্গিবাদ দমন নয়।

উগ্রবাদী শক্তিকে নির্মূল করতে দলমত নির্বিশেষে সকলের সমন্বিত প্রচেষ্টাকে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

তিনি আশংকা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখনই এই উগ্রবাদী শক্তিকে দমন করতে না পারলে এরা দীর্ঘতম যুদ্ধ চালিয়ে দেশের নিরাপত্তা বজায় রাখা কঠিন করে তুলবে।

সহিংস ঘটনায় জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে এবং এদের নেটওয়ার্ক খুঁজে বের করে তা নির্মূল করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্ষম হবে বলেও বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ