,

আখাউড়া স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ

akhauraআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক বন্ধের কারণে আজ রবিবার থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত টানা ৬ দিন আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। স্থল বন্দরের সিএন্ডএফ ও আমদানী রপ্তানীকারক এসোসিয়েশন যৌথ ভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ত্রিপুরার ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছে। তবে এসময় আখাউড়া স্থল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ৯ জুলাই শনিবার থেকে আমদানী রপ্তানী কার্যক্রম পুনরায় শুরু হবে। আখাউড়া স্থল বন্দরের আমদানী রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বলেন, শবে কদর, পবিত্র ফিতর উপলক্ষে ৩ জুলাই থেকে ৭ জুলাই বন্দরের আমদানী রপ্তানী বন্ধ থাকবে। ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৯ জুলাই শনিবার থেকে আমদানী রপ্তানী পুনরায় শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা