,

গুলশানে হামলা, ঢাকাজুড়ে রেড অ্যালার্ট

images_133760গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কয়েকস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টকেন্দ্রিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে। প্রশাসনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হামলার পর শনিবার  ভোররাতের দিকে এ অ্যালার্ট জারি করা হয়। এছাড়া রাজধানীর সকল স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজিপি।

এদিকে শনিবার সকালে যৌথ অভিযানের প্রথম পর্যায়ে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ভেতরে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ।

নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সন্ত্রাসী নাকি জিম্মি তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযান শেষ পর্যায়ে। অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।

উদ্ধার অভিযানের একপর্যায়ে ওই রেস্তোরাঁয় সাতটি অ্যাম্বুলেন্স নেওয়া হয়। সেগুলোতে অনেককে সরিয়ে আনা হয়।

শনিবার সকালে অভিযানে অন্য বাহিনীর সঙ্গে যোগ দেয় সেনা কমান্ডোরা। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা