,

ঈদ উপলক্ষে ১০৪০ জনকে শাড়ি-লুঙ্গি দিয়েছে বেসরকারী সংস্থা র‌্যাপ

B.Baria Picআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারী সংস্থা রুরাল অ্যাসিসটেন্স ফর পুওর ইমপ্লয়মেন্ট (র‌্যাপ)-এর সদস্য ও এলাকার দুস্থদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়েছে। আজ শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে সমিতির সদস্য ছাড়াও মাছিহাতা,সুলতানপুর ও বাসুদেব ইউনিয়নের মোট ১০৪০ জনের মধ্যে এসব শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়। জেলা শিল্প ও বনিক সমিতির পরিচালক এবং হোটেল ও রেস্তরা মালিক সমিতির সাধারন সম্পাদক মো: শাহআলম,স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন,সদর উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান খোরশেদুর রহমান ভূইয়া,র‌্যাপ এর নির্বাহী পরিচালক মো: আশিকুর রহমান ভূইয়া, বিশিষ্ট সর্দার মো: খেলু মিয়া, কিশোরগঞ্জের কটিয়াদীর সমাজসেবক নজরুল ইসলাম উপস্থিত থেকে সমিতির সদস্য ও দুস্থদের হাতে এসব তুলে দেন। র‌্যাপের উদ্যোগে ২০০৭ সাল থেকে নিয়মিত এর সদস্য ও দুস্থদের মধ্যে পবিত্র ঈদুল ফিতরে শাড়ি-লুঙ্গি এবং শীতকালে কম্বল বিতরন করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা