,

গুলশানে ৬ বন্দুকধারী নিহত, একজন জীবিত আটক : প্রধানমন্ত্রী

hasina-2_15874নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের মধ্যে ছয়জনকে হত্যা ও একজনকে জীবিতকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেস্তোরাঁটিতে জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন প্রকল্পের উদ্বোধনকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গিদের আমরা খতম করতে পেরেছি, এজন্য আল্লাহর শোকরিয়া আদায় করছি। এ সময় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার রাতে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা বিদেশীসহ অন্তত ২০ জনকে জিম্মি করে।

খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী ওই রেস্তোরাঁর কাছে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোড়ে। এতে ডিএমপির (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জানান, জিম্মি সংকটের অবসানে সিলেট, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের প্যারা ট্রুপারদের তলব করা হয়। রাত ৪টার দিকে তারা গুলশানের জড়ো হন। পরে সকালে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এর মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা