,

গুলশানে উদ্ধার অভিযান শেষ, অন্তত ৫ টি মৃতদেহ উদ্ধার

160702042215_gulshan_rescue_mission_3_640x360_focusbangla_nocreditঢাকার গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মী উদ্ধার অভিযান শেষ হয়েছে।

রেস্টুরেন্ট ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে অভিযানকারীরা।

উর্দ্ধতন একজন পুলিশ কর্মকর্তা জানাচ্ছেন, অভিযান শেষ করে এখন ভবনটিতে বিস্ফোরকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রেস্টুরেন্টের ভেতর থেকে অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই মৃতদেহগুলো কাদের তা এখনো নিশ্চিত নয়।

জঙ্গি হামলার প্রায় ১২ ঘণ্টা পর অভিযানের মাধ্যমে জিম্মী সংকটের অবসান হয়।

সকাল পৌনে আটটার দিকে গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মিদের উদ্ধারে কমাণ্ডো অভিযান শুরু হয়।

সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা।

শুক্রবার রাতে অস্ত্রধারীদের আক্রমণের প্রায় দশ ঘণ্টা পর অভিযানটি শুরু হয়।

BBC Bangla

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা