,

ঢাকায় সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষোভ: সহযোগিতার প্রস্তাব

us_133745নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকায় সন্ত্রাসী হামলায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবার প্রস্তাব করেছে।

“বাংলাদেশ সরকারের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ দমনে সহায়তার প্রস্তাব দিয়েছি,” মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কার্বি বলেন।

মি: কার্বি তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় হামলার জন্য তথাকথিত ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে সেটা তাঁরা দেখেছেন কিন্তু তার সততা এখনো নিশ্চিত করতে পারেন নি।

“আমরা সব তথ্য যাচাই করে দেখছি,” তিনি বলেন।

জন কার্বি এই হামলায় বাংলাদেশী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

“আমরা বাংলাদেশের জনগণের সাথে এক যোগে এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করছি,” তিনি বলেন।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা