,

সেবায়েত, আ. লীগ নেতা হত্যার দায় স্বীকার করল ‘আইএস’

photo-1467387256নিউজ ডেস্ক : ঝিনাইদহে হিন্দু সেবায়েত ও বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী আওয়ামী লীগ নেতাকে হত্যার ‘দায় স্বীকার’ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা তদারককারী সাইট ইনটেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। এ ছাড়া সাইটের পরিচালক তাঁর টুইটার অ্যাকাউন্টেও বিষয়টি জানিয়েছেন।

আইএসের আমাপ নিউজ এজেন্সি জানায়, বান্দরবানে বৌদ্ধ নেতাকে ও ঝিনাইদহে হিন্দু সেবায়েতকে হত্যা করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে যায়, বান্দরবানে হত্যার শিকার ব্যক্তি বৌদ্ধ ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ নেতা ছিলেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর-কাষ্টসাগরা গ্রামের রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তিনি ফুল তুলছিলেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা