,

সৌদি আরবে হাজিদের নিরাপত্তায় ‘ই-ব্রেসলেট’

photo-1467372706আন্তর্জাতিক ডেস্ক : হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছর থেকেই সৌদি আরবে চালু করা হচ্ছে ইলেকট্রনিক ব্রেসলেট (ই-ব্রেসলেট)। এর মাধ্যমে হাজিদের অবস্থান ও তাৎক্ষণিক পরিস্থিতি জানতে পারবে কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। বিবিসির জানিয়েছে, গত বছর হজ পালনকালে এক দুর্ঘটনায় বিপুল প্রাণহানির পর নতুন নিরাপত্তাব্যবস্থার অংশ এই ই-ব্রেসলেট। এ ছাড়া নিরাপত্তার অংশ হিসেবে প্রায় এক হাজার নতুন সিসি ক্যমেরা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্সের তথ্যমতে, এই ই-ব্রেসলেটে হাজিদের ব্যক্তিগত এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য থাকবে। যা তাঁদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা দেবে। সেই সঙ্গে হাজিদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হবে এই ই-ব্রেসলেটের মাধ্যমে।

ব্রেসলেটে বিভিন্ন দরকারি তথ্য যেমন পাসপোর্ট নম্বর এবং ঠিকানা সংরক্ষিত থাকবে। ব্রেসলেটটি হজযাত্রীদের বিভিন্ন রকম উপকারী তথ্যও প্রদান করতে পারবে, যেমন নামাজের সময়সূচি, আরবি না জানা ভ্রমণকারীদের অন্য ভাষায় দিকনির্দেশনা দেওয়া ইত্যাদি।

ব্রেসলেটগুলো হবে পানিরোধক এবং সংযুক্ত থাকবে জিপিএসের সঙ্গে। ব্রেসলেটে সংরক্ষিত তথ্য সরকারি কর্মকর্তা, নিরাপত্তারক্ষী এবং সেবাদাতা সংস্থা স্মার্টফোন ব্যবহার করে দেখতে পারবেন।

গত বছর হজ পালনের সময় মক্কার মিনাতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৭৬৯ জন হাজি। এ বছর এই ই-ব্রেসলেট পদ্ধতি চালু হলে এ ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে বলে মনে করছেন সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের হজ এবং হাজি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর মক্কা ও মদিনার পবিত্র ভূমিতে হজ পালন করতে যান সারা বিশ্বের লাখ লাখ মুসলমান। তবে মাঝেমধ্যেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এতে হাজিদের প্রাণহানিও হয়। অনাকাঙ্ক্ষিতভাবে যেন হাজিদের আর প্রাণ দিতে না হয় সে লক্ষ্যেই এই ই-ব্রেসলেটের ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে