,

সাসেক্সে ভালো খেলার আশায় মোস্তাফিজ

mostafizস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তবে উপমহাদেশে যতই জনপ্রিয় হোক ক্রিকেটের জন্ম হয় ইংল্যান্ডে। আর সেখানে খেলার দারুণ সুযোগ পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভিসা পেলে আগামী ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে পারেন বাংলাদেশের বিস্ময় বালক। আগামী ১৫ জুলাই সাসেক্সের হয়ে ইংলিশ ক্রিকেটে তার অভিষেক হতে পারে।

এরই মধ্যে মোস্তাফিজের জন্য ইংল্যান্ডের যাওয়ার ব্যাপারে ভিসার জন্য আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, ভিসা পেলে ঈদের পরই ইংল্যান্ডে যাবেন মোস্তাফিজ।

এদিকে ঈদের আগে শেষ দিনের মতো নেট সেশন বোলিং করেছেন সাতক্ষীরা থেকে উঠে আসা এই ক্রিকেটার। শুক্রবার জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে মিরপুর একাডেমির নেটে বল করেন মোস্তাফিজ। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আইপিএল খেলে এসে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মুস্তাফিজ। সেখানে অবশ্য সাসেক্সের খেলা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি কাটার মাস্টার। তবে তিনি সাসেক্সের হয়ে খেলার সুযোগ পেলে সেরাটা দেয়ার ব্যাপারে দারুণ আশাবাদী।

আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মোস্তাফিজের ইংলিশ কাউন্টি দল সাসেক্সে খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। ইনজুরি কাটিয়ে এখন অনেকটাই ফিট বাঁহাতি এই কাটার মাস্টার। এজন্য ঈদের পরই তাকে ইংল্যান্ডে যাবার অনুমতি দেবে বিসিবি।

আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজ কাউন্টিতেও নিজের সেরাটা দেয়ার ব্যাপারে বলেন, ‘সাসেক্সে গেলে তো ভালোই হবে। ক্রিকেটের প্রথম তো ইংল্যান্ড থেকেই। ওখানে গেলে ভালো লাগারই কথা। ওখানে যদি সুযোগ পাই চেষ্টা করব সেরাটা দেওয়ার। আপনাদের দোয়া থাকবে।’

শারীরিকভাবে আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ইনজুরি নিয়ে ফিরেছিলেন তিনি। এরপর দেশে ফেরার পর থেকেই ফিজিও ও ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন মোস্তাফিজ। তবে আগের চেয়ে বাঁহাতি কাটার মাস্টারের শারীরিক অবস্থা এখন অনেক ভালোর দিকে।

এ প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘সবকিছু মিলিয়ে ভালো যাচ্ছে আপনাদের দোয়ায়। আগের চেয়ে এখন অনেক ভালো। আইপিএল থেকে আসার পর শুরুতে যে অবস্থা ছিল, তার চেয়ে এখন অনেক ভালো। আগে বোলিং করতে পারিনি, এখন বোলিং করছি। বলতে পারেন সবকিছু ভালো।’

যদিও মোস্তাফিজকে ইংল্যান্ডের কাউন্টি খেলতে ছাড়পত্র দেয়া হয়েছে বলে আগের দিনই জানিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে মোস্তাফিজ এ বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানান। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তো একবার ইংল্যান্ডে গিয়েছিলেন ২০১৩ সালে। তবে সেই স্মৃতি খুব একটা সুখকর ছিল না বাঁহাতি এই কাটার মাস্টারের। সেখানে একটা ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়ে দেশে চলে আস্তে হয়ছিল তাকে।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি আর ২০১৯ বিশ্বকাপও ইংল্যান্ডে। এই দুই আসরে বাংলাদেশের সেরা অস্ত্র হতে পারেন মোস্তাফিজ। তাই তাকে আরো বেশি করে কাউন্টিতে খেলার সুযোগ করে দেয়ার পরিকল্পনাও করতে পারে বিসিবি। এবার অবশ্য তার কাউন্টি যাত্রা আপাতত দীর্ঘ হবে না। তবে মেয়াদ পরে বাড়তে পারে। আর তাই কাটার মাস্টার মোস্তাফিজও তৈরি হচ্ছেন নিজের সেরাটা নিয়ে ইংলিশ দর্শকদের সামনে হাজির হতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা