,

রাশিয়া বিশ্বকাপে খেলবে মেসি!

ylibস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে লিওনেল মেসিকে অনুরোধ করে যাচ্ছেন অনেকেই। এতে সাড়া দিয়ে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড তার মত বদলাবেন এবং রাশিয়া বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বলে মনে করেন দেশটির সাবেক তারকা ফুটবলার মারিও কেম্পেস।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান মেসি।

অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে মেসি বলেছিলেন, জাতীয় দল তার জন্য নয়। কিন্তু ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য কেম্পেসের বিশ্বাস, মেসি এটা হতাশা থেকে কিছু না ভেবে বলেছিলেন।
‘টুর্নামেন্টটা খারাপ কাটেনি আর্জেন্টিনার, কিন্তু হ্যাঁ, ফাইনালে তারা বাজে খেলেছে।’

‘মেসি জাতীয় দলে ফিরবে। এটা কেবল হতাশার বহিঃপ্রকাশ ছিল। সে ফিরবে এবং রাশিয়া বিশ্বকাপে খেলবে।’

কাদেনা কোপে রেডিওকে কেম্পেস বলেন, আমরা চারটি ফাইনালে খেলেছি এবং এগুলোকে খারাপ বলা যাবে না। আমি আশা করি, রাশিয়াতে (২০১৮ বিশ্বকাপে) এই দলের অনেক খেলোয়াড়ই থাকবে। একটি সাফল্য নিয়ে অবসরে যাওয়া তাদের প্রাপ্য।

‘কিন্তু সে (মেসি) যদি আর না খেলে, জাতীয় দলের জন্য নতুন একটি অধ্যায় শুরু হবে। আমাদের একটি ভালো দল গড়তে হবে। আর্জেন্টিনা চারটি ফাইনালে হেরেছে দেখে সব কিছু শেষ হয়ে যায়নি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা