,

বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধের হুমকি ভারতের হিন্দু সংগঠনের

kolkata-550x291বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন বন্ধ না হলে ভারত থেকে সব ধরনের পণ্য রফতানি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী দুটি সংগঠন হিন্দু সংহতি ও হিন্দু জাগরণ মঞ্চ। তারা বলেছে, হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশে এক বস্তা নুনও যাবে না।
বৃহস্পতিবার কলকাতা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশে এ হুমকি দেয়া হয়। এর আগে বুধবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের কাছে স্মারকলিপি দেয় হিন্দু সংহতি। সংগঠনটির সভাপতি তপন ঘোষ স্মারকলিপিতে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের ওপর অচ্যাচার বন্ধ করার আবেদন জানান।
হিন্দু জাগরণ মঞ্চ (দক্ষিণ বঙ্গ) এর সাধারণ সম্পাদক স্বরুপ দত্ত বলেন, এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আন্দোলন শুরু হল। পরবর্তী পর্যায়ে যা আরও তীব্র হবে। তিনি বলেন, ‘ভারতে বহু বাংলাদেশি চিকিৎসার জন্য আসেন, আমরা তার বিরুদ্ধে নাই। আমরা দুই বাংলার সুসস্পর্কের বিরোধী নই। কিন্তু বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার চলছে তার প্রতিবাদটুকুও হবে না?’
আর হিন্দু সংহতি স্মারকলিপিতে বলেছে, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এবং মুক্তচিন্তার মানুষদের ওপর যেভাবে আক্রমণ নেমে আসছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরই বাংলাদেশে হিন্দুরা ইসলামিক মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। তবে সম্প্রতি হিন্দুদের ওপর আক্রমণ আরও তীব্র হয়েছে। হিন্দু পুরোহিতদের কুপিয়ে খুন, হিন্দু মহিলাদের ওপর যৌন অত্যাচারের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি সংখ্যালঘু হিন্দুদের নিশ্চিত করার জন্য। কারণ এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা কঠিন হয়ে দাড়াবে। আমরা বাংলাদেমের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেও আবেদন রাখছি এই ধরণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের স্বর তুলে ধরার জন্য। সূত্র : দৈনিক যুগশঙ্খ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে