,

ব্রিটেনে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে টেরেসা

teresa-maypic_118598আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল দলে চলছে নানা টানাপোড়েন। প্রধানমন্ত্রী ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর থেকেই এই টানাপোড়েন শুরু হয়েছে। ব্রেক্সিটের পক্ষে নেতৃত্বদানকারী বরিস জনসন প্রধানমন্ত্রীর হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এবার এবার সামনে চলে এসেছেন ক্যামেরনের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। ক্যামেরনের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য তাকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন।

এই তালিকায় টেরেসা মে ছাড়াও আর যাদের নাম শোনা যাচ্ছিল তাদের মধ্যে ক্যামেরনের মন্ত্রিসভার আরও দু্ই সদস্য ছিলেন। এর হচ্ছেন-মাইকেল ফ্যালন ও প্যাট্রিক লাফলিন। শেষ পর্যন্ত তারাও স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে’র প্রতি সমর্থন ঘোষণা করেন।

তেরেসার পাশাপাশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা ব্যক্ত করেছেন বিচারমন্ত্রী মাইকেল গোভ, কর্ম ও পেনশন-বিষয়কমন্ত্রী স্টিফেন ক্র্যাব, শিক্ষামন্ত্রী নিকি মরগ্যান, মন্ত্রী আন্দ্রিয়া লিডসম ও সাবেক মন্ত্রী লিয়াম ফক্সও।

তবে টেরেসা মে অন্যান্য প্রার্থীদের চেয়ে এমপিদের সমর্থনের দিক দিয়ে এগিয়ে রয়েছেন।

রক্ষণশীল দলের নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার মনোনয়ন দাখিলের এই আয়োজন গত বুধবার সন্ধ্যায় শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলে। যুক্তরাজ্যে গত সপ্তাহে হওয়া গণভোটের ফলাফলের জেরে প্রধানমন্ত্রী ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর এ পদে প্রার্থী হওয়ার প্রতিযোগিতা চলছে।

কয়েক দফা ভোটের পর সম্ভাব্য প্রার্থীদের এ সংখ্যা দুইয়ে নামিয়ে আনা হবে। পরে এ দুজনের মধ্য থেকে দলের সদস্যরা একজনকে বেছে নেবেন।বলাবলি হচ্ছে-সম্ভবত চূড়ান্ত দুই প্রার্থী হচ্ছেন গোভ ও টেরেসা মে।

পার্লামেন্টের কতজন রক্ষণশীল সদস্য তাদের সমর্থন করেন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোটের রায়ের পর দলকে কীভাবে তারা ঐক্যবদ্ধ করবেন তুলে ধরবেন সেসব বিষয়ও।

আগামী অক্টোবরের মধ্যে পদত্যাগের ঘোষণা দেয়া ক্যামেরন ১০ বছর ধরে রক্ষণশীল দলের নেতার দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন ২০১০ সালের মে মাস থেকে। ব্রেক্সিটের পক্ষে ব্রিটিশ জনগণের রায়ের পর তিনি বলেছেন, ইইউ থেকে তার দেশের বিচ্ছেদ ঘটানোর প্রক্রিয়া নিয়ে জোটের সঙ্গে সমঝোতার দায়িত্ব একজন নতুন নেতার প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে