,

‘কথা কম কাজ বেশি, ভাষণ কম অ্যাকশন বেশি’

obaidulনিউজ ডেস্ক : ঈদ উপলক্ষে ঢাকা ও এর আশপাশের সড়কের ১৬টি পয়েন্টে ১ হাজার রোভার স্কাউট নিযুক্ত করছে সরকার।
এই স্বেচ্ছাসেবকরা সড়কের যানজট নিরসন ও যাত্রীদের বিভিন্ন বিষয় সহযোগিতা করবেন।

শুক্রবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন সড়ক স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতাকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বেচ্ছাসেবকদের কাজের মাধ্যমে কর্মদক্ষতা প্রমাণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘কথা কম কাজ বেশি, ভাষণ কম অ্যাকশন বেশি। আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে প্রমাণ হবে তোমাদের কর্মদক্ষতা।’

সেতুমন্ত্রী বলেন, ‘রোভার স্কাউটদের জন্য এটা প্রথম পরীক্ষা। তারা এটাতে সাফল্য হলে ঈদ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাদের কাজে লাগানো হবে। আমি এ বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছি।’

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি যাত্রীরাও দায়ী। দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের সভাপতি আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা