,

আর্জেন্টিনার কোচ হতে সিমিওনেকে প্রস্তাব

AAgস্পোর্টস ডেস্ক : আটলেতিকো মাদ্রিদকে বদলে দিয়েছেন দিয়েগো সিমিওনে। ২০১৪ সালের লা লিগা জেতানোর পাশাপাশি দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন তিনি। ২০১৬ সালে ফের ইউরোপসেরার লড়াইয়ের ফাইনালে তোলেন অ্যাটলেটিকোকে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্যে ধস নামানো এই কোচরে সাফল্য ঈর্ষণীয়।

এবার দিয়েগো সিমিওনেকে কোচ করার জন্য অফিসিয়াল প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে আর্জেন্টাইন এই কোচকে ছাড়তে রাজি না স্প্যানিশ ক্লাবটি।

আটলেতিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেসো বলেন, ‘সিমিওনেকে আর্জেন্টিনার কোচ করার বিষয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছিল। তখন তাদেরকে না বলে দিয়েছি আমি।’

এদিকে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আর্জেন্টিনার দলে জেরার্ডো মার্টিনোর দীর্ঘমেয়াদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। আপাতত অলিম্পিকে বানেগা-ডি মারিয়াদের কোচ হিসেবে থাকছেন তিনি। তবে সিমিওনের কাছে প্রস্তাব দেয়ায় অনেকটা পরিষ্কার যে আর্জেন্টিনার কোচের ক্ষেত্রে পরিবর্তন আসছে। এএফএ-র পছন্দের তালিকায় সবার ওপরে সিমিওনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে