,

প্রেসিডেন্টের নির্দেশে নগ্ন হয়ে অফিস!

22600-boroঅনলাইন ডেস্ক : বেলারুশের মানুষ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। দেশের প্রেসিডেন্টের যে কোনও নির্দেশ মানতে তারা সদা-তত্‍পর। সম্প্রতি তার নির্দেশ মেনে কর্মক্ষেত্রে বিনা পোশাকে হাজিরা দেওয়ার হিড়িক শুরু হয়েছে। উচ্চপদস্থ আধিকারিক থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট, ট্যাটুশিল্পী থেকে শপিং মলের কর্মী- সকলেই দ্বিধাহীন ভাবে নগ্ন হয়ে কাজ করছেন।

দেখা যাচ্ছে ২০০ কর্মীর একটা অফিস, সেখানে বস থেকে পিয়ন সবাই বস্ত্রহীন। কেউ কাউকে দেখে হাসছেও না। কারও মধ্যে কোন দ্বিধাবোধ নেই। এ যেন নগ্নতার এক জমকালো উৎসব! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিশ্বকেও জানান দিচ্ছে যে, তারা প্রেসিডেন্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন!

অর্থনৈতিক মন্দা কাটাতে গত সপ্তাহে মিন্‌স্ক শহরের এক সভায় দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার ল্যুকাশেঙ্কো।

কিন্তু ভাষণ দিতে গিয়ে মুখ ফস্কে তিনি বলে ফেলেন, ‘পোশাক ছেড়ে কাজ করে যান যতক্ষণ না ঘামে জবজবে হচ্ছেন।’ আর এতেই কাজ হয়ে যায়! যা বোঝার বুঝে নেয় বেলারুশবাসী।

প্রেসিডেন্টের নির্দেশ মেনে একে একে গায়ের কাপড় ছাড়তে শুরু করে বেলারুশের নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-বৃদ্ধ। তাদের আচরণ দেখে মনে হয় এমন একটা নির্দেশের অপেক্ষায় তারা ছিলেন দীর্ঘদিন।

স্থানীয় সংবাদমাধ্যমের ব্যাখ্যা, প্রেসিডেন্ট আসলে দেশবাসীকে কঠোর পরিশ্রম করার জন্য উত্‍সাহ দিতে চেয়েছিলেন।

তিনি বলতে চেয়েছেন, খালি গায়েও কাজ করতে করতে শরীরের ঘাম বের হয় এমন পরিশ্রম করো। কিন্তু জনগণ সেই বিশ্লেষণ মানতে নারাজ।

দেশনেতার বাণী শিরোধার্য করে তারা কাপড় ছেড়ে ঘরের বাইরে নেমে এসেছেন। এটাই তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা