,

এসপি স্ত্রী হত্যায় গ্রেফতার আরও ২ জন

146520750592nalo24চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ওআর নিজাম রোডে সিএমপি ডিবির সাবেক এডিসি ও সদ্য প্রমোশন পাওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে আরো দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদের মধ্যে সরাসরি কিলিং মিশনে অংশ নেয়া শাহজাহান ছাড়াও মূল হোতা মুছার ভাই সাইদুল শিকদার সাবুও রয়েছে। এরমধ্যে শাহজাহানকে খাগড়াছড়ি যাওয়ার পথে অক্সিজেন বাস স্ট্যান্ড থেকে আর সাবুকে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য।

এর আগে , গত শনিবার ওয়াসিম ও আনোয়ার নামে দুজনকে গ্রেফতার করে ডিবি। এরপর মঙ্গলবার অস্ত্র সরবাহকারী এহতেশামুল হক ভোলা ও তার সহযোগী মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় তাদের কাছ থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র দুটিও উদ্ধার করা হয়।

রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের বিস্তারিত প্রকাশ করেছেন ওয়াসিম ও আনোয়ার। তবে মূল পরিকল্পনাকারী এখনও অন্ধকারে। বিমানবন্দর ও স্থলবন্দরে ছবি ও তথ্য পাঠিয়ে সর্বোচ্চ সর্তকতা জারি করা হলেও এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি ১৬৪ ধারায় উঠে আসা কালু, নবী ও রাশেদকে।

গত ৫ জুন সকালে নগরীর জিইসি এলাকায় বাবুল আক্তারের স্ত্রী গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা