,

‘১৩ জুলাই ইংল্যান্ড যাচ্ছে মোস্তাফিজ’

Mostafizস্পোর্টস ডেস্ক : আইপিএল মাতালেন, এবার ইংল্যান্টের কাউন্টি মাতাতে যাচ্ছেন ‍মোস্তাফিজুর রহমান। আগামী ১৩ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। সেজন্য অবশ্য একটা শর্ত আছে, হাতে ভিসা পেলেই এদিন ইংল্যান্ডে উড়াল দেবেন ২০ বছর বয়সী পেসার। এমন তথ্যই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবটি বরাত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের।

মুস্তাফিজকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মোস্তাফিজের শারীরিক অবস্থা নিয়ে আমাদের মেডিকেল টিম পজিটিভ রিপোর্ট দিয়েছে। এখন অনুশীলনে সে ভালো করছে। আমরা ‍তার উন্নতির ব্যাপারে আশাবাদী। ভিসা হাতে পেলেই কি না আগামী ১৩ জুলাই সে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে।’

ওই সময়ে ইংল্যান্ডে পৌঁছতে পারলে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ টুর্নামেন্টে চারটি করে ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ। আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে সাসেক্সের হয়ে অভিষেক হতে পারে কাটার মাস্টারের।

প্রসঙ্গত, ইনজুরির কারণে আইপিএলের একটি ম্যাচ মিস করেছিলেন মোস্তাফিজ। ফাইনালে অবশ্য একাদশে ফিরেছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের শিরোপা জিতেই দেশে ফেরেন বাংলাদেশের কাটার বয়। তাকে নিয়ে তখনই ঝুঁকি নিতে চায়নি বিসিবি। যেকারণে পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হয় তাকে। যা শুরু হয়েছিল গত ৯ জুন থেকে। নেটে বোলিং শুরু করেন ২৩ জুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা