বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সু সংগঠিত করতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে-আব্দুল আওয়াল

Ashuganj BNP pohto 30.06.2016আশুগঞ্জ প্রতিনিধি॥ চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল বলেছেন, বিএনপির সু সংগঠিত করতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ জন্য নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলা বিএনপির পূনাঙ্গ কমিটি দ্রুত ঘোষনা করতে হবে। তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শকে লালন করে দলকে আরো সু সংগঠিত করে আগামীদিনে সরকারের পতন ঘটাতে হবে। তিনি আরো শহীদ জিয়ার আদর্শকে লালন করে দলকে আরো সু সংগঠিত করে আগামীদিনে সরকারের পতন ঘটাতে হবে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
আশুগঞ্জ শহরের শরিয়তনগরে উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের সভাপতিত্বে সাধারন সম্পাদক নাছির আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আজিম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সভাপতি মনির হোসেন, বিএনপির নেতা আজিজুর রহমান জজ মিয়া, রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মুর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক রেজোয়ান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কামাল হোসেন জয়, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক জসিম উদ্দিন আহমেদ। এ ছাড়া উপজেলা বিএনপির ।
#########
ইসহাক সুমন
আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া ।
মোবাইলঃ ০১৭১১-৯৬১৭২৯
তাং-৩০/০৬/২০১৬ইং