,

ছুটির প্রথম দিন গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়

 

 

নিজস্ব প্রতিবেদক : টানা ৯ দিনের সরকারি ছুটির প্রথম দিন আজ শুক্রবার। এ জন্য সকাল থেকেই গাবতলীতে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। এসব যাত্রীরা অধিকাংশই চাকরিজীবী ও শিক্ষার্থী। তবে জেলা-উপজেলামুখী পরিবহনগুলো সকাল-দুপুর-রাতে ছাড়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ঢল ধীরে ধীরে কমে আসছে।

bus-counter

যাত্রীদের মধ্যে যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন তারাই এখন স্বাচ্ছন্দ্যে বাড়ির যেতে পারছেন। তবে এখানেও রয়েছে সমস্যা। যানবাহনের চাপের কারণে যেসব অঞ্চলের মানুষের ফেরী পার হতে হয়, সেসব অঞ্চলের যাত্রীদের পড়তে হচ্ছে বেশ ভোগান্তিতে।

গাবতলীতে বাসের অপেক্ষায় বসা যশোরের যাত্রী সুমন তালুকদার যেমন বলছিলেন, সকাল সাড়ে ৮টায় বাস আসার কথা থাকলেও ৯টায়ও তার বাসের খবর নেই। তিনি বলেন, নয় দিনের ছুটি পেয়েছি। বৃহস্পতিবারও রাতে যেতে পারতাম। কিন্তু বাসার টুকিটাকি কাজ সম্পন্ন করে আজ বাড়ি যাচ্ছি।

লম্বা ছুটিতে অন্যান্য ধর্মালম্বীরাও বাড়ি ফিরছেন। সরকারি চাকরিজীবী পরিমল কর বলেন, ‘লম্বা ছুটি পরিবারের সঙ্গে কাটানোর জন্যই বাড়ি যাচ্ছি। তাছাড়া উৎসব তো সবার জন্য!’

যাত্রী ঢল প্রসঙ্গে সহকারী পুলিশ কমিশনার খায়রুল আমিন (ট্রাফিক দারুস সালাম জোন) বলেন, ‘গতকাল থেকে চাপ শুরু হয়েছে। শুক্রবার ভোর পাঁচটা থেকে বেশি চাপ ছিল। সেটা কমে এসেছে ৮টার পর। এখনও যাত্রী আছে তবে চার তারিখ থেকে চাপ সব থেকে বেশি থাকবে। তবে লম্বা ছুটি হওয়ার কারণে অন্যান্য বারের মতো তীব্র ভিড় এবার হবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা