,

‘ক্রসফায়ারে’ র‌্যাবের চেয়ে এগিয়ে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশ-র‌্যাবর‌্যাব গঠনের পর ‘ক্রসফায়ার’ আলোচনায় উঠে এলেও এ ক্ষেত্রে পুলিশ তাদের চেয়ে এগিয়ে গেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
সংগঠনটি বলছে, গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘ক্রসফায়ার’ ও ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন ৭৯ জন। এর মধ্যে র‌্যাবের ক্রসফায়ারে ২৪ জন, পুলিশের ক্রসফায়ারে ৩০ জন ও নির্যাতনে ৫ জন, ডিবি পুলিশের ক্রসফায়ারে ৭ জন ও নির্যাতনে ১ জন, বিজিবির গুলিতে ২ জন ও পুলিশের গুলিতে ৫ জন মারা গেছেন। এছাড়া থানা হাজতে অসুস্থ হয়ে ৪ জন ও রহস্যজনভাবে ১ জনের মৃত্যু হয়েছে। ছয়মাসে কারা হেফাজতে মারা গেছেন ৪২ জন। এর মধ্যে কয়েদি ১৪ জন ও হাজতি ২৮ জন।আসক জানায়, গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে ৫০ জনকে ধরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে ছয় জনের লাশ পাওয়া গেছে। ২ জন ফেরত এসেছেন। পরে চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।

 

bc9d98887d2307d88cea99505bf9f48b-5775158645ec7
শিশুদের হত্যা ও নির্যাতনের সংখ্যাও আশঙ্কাজনক বলে উদ্বেগ প্রকাশ করেছে আসক। গত ছয় মাসে ৫৯১ শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৩৫ জন শিশু হত্যার শিকার হয়েছে। এছাড়া ১৫ জন শিশু নির্যাতনের পর আত্মহত্যা করেছে।
ছয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ১৪২ জন নিহত ও ৯০৮৫ জন আহত হয়েছেন। রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন আরও ১২ জন। গণপিটুনিতে মারা গেছেন ৩১ জন।
সীমান্তে বিএসএফএর গুলিতে ১২ জন নিহত ও আহত হয়েছেন ১৭ জন। অপহরণের শিকার হয়েছেন আরও ১৮ জন। অপহরণের পর বিজিবির মধ্যস্থতায় ফিরে এসেছেন ১৭ জন।এছাড়া হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাংবাদিক হয়রানি, ধর্ষণ ও পারিবারিক নির্যাতনসহ বিভিন্ন বিষয়ের সংখ্যাগত হিসাবও দিয়েছে আসক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে