,

পবিত্র জুমাতুল বিদা আজ

 

নিজস্ব প্রতিবেদক : জুমাতুল বিদাআজ শুক্রবার (১ জুলাই) পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালিত হয়। রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে সব মসজিদে জুমার নামাজ আদায় করবেন। ইবাদত ও মোনাজাত কবুল হওয়ার বিশেষ সুযোগ বিবেচনা করা হয় আজকের এই দিনটিকে।

23a85dbdb23f3a29acc577f6de61e81e-Untitled-1

একইসঙ্গে বিশ্বজুড়ে আল-কুদস দিবসও পালিত হচ্ছে আজ। প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করা, জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুযালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা। জেরুযালেম শহর ‘কুদস’ বা ‘আল-কুদম’ হিসেবে পরিচিত হওয়ায় দিনটি এই নামে পরিচিত।

 

আজ ঢাকায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার নামাজে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করবেন। দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

 
আলেমরা ও ইসলামি চিন্তাবিদদের মতে, রমজান মাসের সর্বোত্তম দিন হলো জুমাতুল বিদা। এদিন মুমিন মুসলমানদের ইমানি সম্মিলন হয়। এদিনে এমন একটি সময় আছে যে সময় মুমিন বান্দার মোনাজাত ও ইবাদত আল্লাহ বিশেষভাবে কবুল করেন। এ সময়টি হলো দ্বিতীয় খুতবার আজানের সময় থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। এমনিতেই সাপ্তাহিক জুমার নামাজ মুসলমানদের বৃহত্তর জামাতে অনুষ্ঠিত হয়। রমজান মাসের জুমাবার আরও বেশি গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মাসব্যাপী সিয়াম সাধনার পর শেষ শুক্রবার জুমার নামাজ আদায় করে মাহে রমজানকে বিদায় সম্ভাষণ জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে