,

‘ইইউ ছাড়ার আগে ব্রিটেনের সঙ্গে আর বাণিজ্য চুক্তি নয়’

 
আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপিয় ইউনিয়নের ট্রেড কমিশনার সেসিলিয়া ম্যাল্মস্ট্রম বলেছেন, ইইউ ছাড়ার পরই কেবলমাত্র ব্রিটেন নতুন করে এই জোটের সঙ্গে বাণিজ্য বিষয়ক কোন চুক্তি নিয়ে আলাপ করতে পারবে।আর নতুন কোন বাণিজ্য সম্পর্ক শুরুর আগ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী ব্রিটেন ইইউর সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারবে বলে জানিয়েছেন মিস ম্যাল্মস্ট্রম।

uuu pic_133639

 

গত সপ্তাহে গণভোটে ব্রিটেনের জনগণ ইইউ থেকে বেরিয়ে যাবার পক্ষে রায় দেয়। গত সপ্তাহের গণভোটের পর এখন ব্রিটেনের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের এত বছরের সম্পর্ক নতুন করে মূল্যায়নের প্রশ্ন সামনে এসেছে।আনুষ্ঠানিকভাবে ইইউ এর সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করতে আরো বছর দুয়েক প্রয়োজন হবে।কিন্তু এই সময়ের মধ্যে ব্রিটেন ইউরোপিয় এই জোটের সঙ্গে নতুন করে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারবে না বলে জানিয়ে দিচ্ছেন ইইউ’র ট্রেড কমিশনার সেসিলিয়া ম্যাল্মস্ট্রম।

 

 

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মিস ম্যাল্মস্ট্রম বলেছেন, ব্রেক্সিটের পর এখন ইউরোপিয়দের কাছে ব্রিটেন ‘তৃতীয় একটি দেশ’।ক্যানাডার সঙ্গে ইইউ’র সর্বশেষ যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটি সম্পন্ন হতে সময় লেগেছে সাত বছর।তাতে সম্মতি প্রয়োজন হয়েছে সব কটি ইইউভুক্ত রাষ্ট্রের। সেই সঙ্গে শর্ত বেধে দেয়া হয়েছে, চুক্তির সকল ধারা কার্যকর করতে অন্তত বছর খানেক পর্যন্ত সময় লাগবে।এর মানে হচ্ছে, সামনের দিনে ইইউ’র সাথে ব্রিটিশ ব্যবসা বাণিজ্য মোটেই সহজ হবে না।তাছাড়া ডব্লিউটিওর চুক্তি মেনে ব্যবসা করতে গেলে সেটি ব্রিটেনের সেবা খাতের জন্য ভয়াবহ লোকসান ডেকে আনবে বলে ভবিষ্যদ্বাণী করছেন বিশ্লেষকেরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা