,

৫ ভাইয়ের এক স্ত্রী!

5-brothers_17898_1467267676নিউজ ডেস্ক: যা আছে মহাভারতে, তা ঘটে চলেছে এই ভারতে। পুরো ব্যাপারটাকে এভাবে বললে ভুল হয় না নিশ্চয়ই। দ্রৌপদীর পাঁচ স্বামী ছিল এবং কীভাবে পাঁচজনকে নিয়ে তিনি দিব্য সংসার সামলাতেন, তা রীতিমতো আলোচনার বিষয়। কিন্তু সে কাজ অনায়াসে সামাল দেন এই ভারতেরই একপ্রান্তের মহিলারা।

হিমালয়ের কোলে কয়েকটি পরিবার এখনও রয়ে গিয়েছে যেখানে এক স্ত্রীর উপরে সমান অধিকার থাকে পরিবারের সব ভাইয়ের। এ নিয়ে অনেকের আপত্তি থাকলেও, যারা এইভাবে সংসার চালাচ্ছেন, তারা কিন্তু সুখে থাকার কথাই বলেন।
দেরাদুনের গ্রামে গেলেই পাওয়া যাবে এমন কয়েকটি পরিবারের সন্ধান। ২১ বছরের রাজ্জো ভার্মার স্বামীর সংখ্যা ৫। তারা পাঁচ ভাই। একেবারে দ্রৌপদীর মতোই। প্রতিরাতেই তিনি একেকজন স্বামীর সঙ্গে কাটান। এ নিয়ে স্বামীদের মধ্যেও কোনও দ্বন্দ্ব নেই। তার দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে কোন স্বামীর ঔরসে তার জন্ম, তা রাজ্জো জানেন না।

রাজ্জো জানাচ্ছেন, তার পরিবারের এই ধারা চলে আসছে অনেক আগে থেকেই। তার মা তিন ভাইয়ের স্ত্রী ছিলেন। পাঁচ স্বামীর মধ্যে কে তার সবথেকে বেশি কাছের? রাজ্জো বলছেন, সকলেই। স্বামীরাও একবাক্যে স্বীকার করছেন, স্ত্রীকে নিয়ে তারা যারপরনাই সুখী। যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা