,

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

3_4বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাইশারী ইউনিয়নের বাজার থেকে বাড়ি ফেরার সময় মারমা শশ্মানের পাশের রাস্তায় মংশৈনু মারমাকে (৫৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি মারমাপাড়ায়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মংশৈনু মারমার লাশ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, কারা কী কারণে মংশৈনু মারমাকে হত্যা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা নির্বাচনী সহিংসতা হতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে বলে জানান তিনি।

গত ১৩ জুন আওয়ামী লীগের আরেক নেতা মংপ্রু মারমাকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী দুর্বৃত্তরা। দলটির অভিযোগ, জনসংহতি সমিতির (জেএসএস) লোকজন তাঁকে অপহরণ করে নিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা