,

পরিবারের সঙ্গে বেড়াতে বাহামায় মেসি

MMস্পোর্টস ডেস্ক : টানা তৃতীয় ফাইনালে হারের দুঃখ কাটাতে পরিবারের সময় ঘুরতে বের হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জানা গেছে, দ্বীপরাষ্ট্র বাহামায় গিয়েছেন এই তারকা।

কয়েক দিন আগে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন দলটির অধিনায়ক মেসি। এরপর অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে আর্জেন্টিনায় ফিরেছিলেন মেসি। পরিবারের সঙ্গে জন্মস্থান রোজারিওতে কয়েক দিন কাটিয়েছিলেন। এরপর তিনি ঘুরতে বের হয়েছেন।

বান্ধবী অ্যান্তোনিলা রোকোজ্জু ও দুই ছেলেকে নিয়ে কোথায় বের হয়েছেন- মেসি তা জানাননি। কিন্তু তার একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, তিনি বিমানবন্দরে আছেন। জানা গেছে, মেসি বাহামা দ্বীপপুঞ্জের বিমানে চড়েছেন। বাহামায় সময় কাটানোর পর ক্রোয়েশিয়া যেতে পারেন বার্সা তারকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা