,

মেসিকে ফিরতে ‘মিস বামবাম’ এর অনুরোধ

messiস্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে হারের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। এই খবরে গোটা ফুটবল বিশ্ব টালমাটাল! বিশ্বজুড়ে সবাই যখন চাইছে আবারও ফুটবলে ফিরে আসুক মেসি, তখন তাদের সাথেই কণ্ঠ মেলান মেসি ভক্ত ‘মিস বামবাম’।

ব্রাজিলের মডেল সুজি কর্টেজ মূলত ‘মিস বামবাম’ নামে পরিচিত। এছাড়া সুজির আরেকটি পরিচয় হচ্ছে, সে মেসি ও বার্সেলোনার ডাই-হার্ড ফ্যান। বরাবর মেসির জন্যই খবরের শিরোনামে হয়েছেন এই নারী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে বার্সেলোনা ও আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে মেসিপ্রীতি জানিয়ে কিংবা নগ্ন ও আবেদনময়ী ছবি পোস্ট করে বারবার আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান এই মডেল।

মেসিভক্ত এই নারী মেসির অনাকাঙ্ক্ষিত অবসরে চুপ করে থাকবেন তাই বা কি করে হয়? মেসির অবসরের ঘোষণার পরেই ফের আলোচনায় উঠে এসেছেন মিস বামবাম খ্যাত সুজি কর্টেজ। মেসির ‘নাম্বার ওয়ান ফ্যান’ মিস বামবামও চাইছেন, অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসুক মেসি।

এবারও আর্জেন্টিনা আর বার্সার জার্সি গায়ে চাপিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। বামবাম লিখেছেন, আর্জেন্টিনার জিনিয়াস আমার বার্সার হয়ে খেলে। ওর মতো চরিত্র ব্রাজিলিয়ান দলেও পাই না। লিও তুমি যেও না। কাম অন বার্সা।

এদিকে সুজির এমন বাড়াবাড়িতে বেশ বিরক্ত মেসি পত্নী। কিছুদিন আগেই মিস বামবামের এমন বাড়াবাড়িতে বিরক্ত জয়ে মেসিকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সুজিকে ব্লক করান অ্যান্তোনেলা।

জানিয়ে রাখা ভালো, চারবার বড় কোন টুর্নামেন্টের ফাইনালে হারের পর আর্জেন্টিনার জার্সি খুলে রাখার ঘোষণা দেন মেসি। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর মেসি ছাড়াও দলের বেশ কয়েকজন ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে