,

৭ জুলাই থেকে জানা যাবে কার নিবন্ধিত সিম কয়টি : তারানা

21718নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কতটি সিম নিবন্ধিত হয়েছে, সেটি আগামী ৭ জুলাই থেকে গ্রাহকদের জানাতে শুরু করবে মুঠোফোন অপারেটররা। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে নিবন্ধিত সিম জালিয়াতির বিষয়ে গত কয়েক দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘একটি এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত হয়েছে, সেটি ৭ জুলাই থেকে প্রত্যেক অপারেটর খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের জানাবে। এরপর নিবন্ধিত সিমের সংখ্যা নিয়ে যদি গ্রাহকের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে তিনি তা সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটরকে জানাতে পারবেন।’

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন জালিয়াতির বিষয়ে তারানা হালিম বলেন, ‘পুরো ব্যবস্থাটিকে নিশ্ছিদ্র করতেই পুলিশ আমাদের অনুরোধে দেশব্যাপী এসব অভিযান চালাচ্ছে। এ পদ্ধতি চালু করার কারণেই এখন এসব জালিয়াতি চক্রকে ধরা সম্ভব হচ্ছে।’ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জালিয়াতির বিষয়ে গ্রাহকদের সচেতনতা তৈরিতেও তিনি গুরুত্বারোপ করেন।

গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না। এই পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদনর জবারের পরিপ্রেক্ষিতে সিম নিবন্ধনকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট।

পূর্ব ঘোষণা অনুসারে বায়োমেট্র্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধনের প্রথম দফায় বেধে দেওয়া সময়ের শেষ দিন ছিল ৩০ এপ্রিল। তবে পরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কথায় সিম নিবন্ধনে সময় বাড়ার ইঙ্গিত মেলে। এরপর সিম নিবন্ধনের সময় এক মাস বাড়ানো হয়।

পুনঃনির্ধারিত মেয়াদ অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ৩১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকে। এর আগে তারানা হালিম বলেছেন, এর সময়সীমা আর বাড়ানো হবে না এবং ৩১শে মে পার হলে অনিবন্ধিত সকল সিম বন্ধ করে দেওয়া হবে।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সিম নিষ্ক্রিয় হয়ে গেলেও, বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে গ্রাহক পরের ১৫ মাসের মধ্যে বিনামূল্যে যেকোনো সময় সিমটি পুনরায় সচল করতে পারবেন।

আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা