,

ছয় মাসে ‘ক্রসফায়ারে’ নিহত ৭৯

 

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত ছয় মাসে আইনশৃংখলা বাহিনীর হেফাজতে থাকা ৭৯ ব্যক্তি কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র-আসক।নিহতের মধ্যে ৩০জন পুলিশের সঙ্গে, ২৪ জন র‌্যাবের ও সাত জন ডিবি পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়েছেন।এছাড়াও ১৩ জন পুলিশ-বিজিবি-ডিবির বন্দুকযুদ্ধ ও নির্যাতনে নিহত হয়েছেন। এর মধ্যে একজন পুলিশ-বিজিবির গুলিতে, ছয় জন পুলিশ-বিজিবির নির্যাতনে এবং ছয় জন ডিবির গুলিতে নিহত হয়েছে।

 

ask_17930_1467277799_133571

থানা হেফাজতে বন্দি অবস্থায় মারা গেছেন চার জন। কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন ৪২ জন, যার মধ্যে ১৪জন কয়েদি এবং ২৮ হাজতি।

বৃহস্পতিবার আসকের সহকারী পরিচালক জাফরিন সাত্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে আইনশৃংখলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ৫০জনকে তুলে নিয়েছে। এর মধ্যে ছয় জনের লাশ পাওয়া গেছে, চারজনকে গ্রেফতার ও দু’জনকে মুক্তি দেয়া হয়েছে। বাকি ৩৮ জনের কোনও হদিশ পাওয়া যায়নি।

বাংলাদেশে শিশুদের নির্যাতন ও হত্যার হার গত ছয় মাসে আশংকাজনকভাবে বেড়ে গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আসক।

সংস্থাটি বলছে, গত ছয় মাসে ৫৯১জন শিশুকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এবং ২৩৫জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে নির্যাতনের পর ১৫জন শিশু আত্মহত্যা করেছে।

এদিকে ছয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৯৩টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আসক। এতে ১৪২ জন নিহত এবং নয় হাজার ৮৫জন আহত হয়েছেন।

গত ছয় মাসে একজন অধ্যক্ষ, ধর্মগুরু ও সেবায়েতসহ পাঁচজন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই সম্প্রদায়ের সদস্যদের ৬৬টি বাড়িতে হামলা ও ৪৯টি মূর্তি ভাঙা হয়েছে বলে আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে