,

অবৈধ বিদেশি ৯১০, অভিযান চলছে

Asaduzzaman-Khan-Kamalনিউজ ডেস্ক : বর্তমানে ৯১০ জন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অবৈধ বিদেশিদের শনাক্ত করতে অভিযান চলছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী বৈধ বিদেশি নাগরিক এক লাখ ১১ হাজার ৫৭৫ জন। ৯১০ জন বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশের বিশেষ শাখায় অবৈধ বিদেশিদের তালিকা সংরক্ষিত আছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধ বিদেশিদের শনাক্ত করতে বিশেষ শাখাসহ আইন-শৃংখলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে চাকুরিরত বিদেশির সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। তারা এদেশে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা/ কারখানা ও উন্নয়নপ্রকল্প এবং বিদ্যুৎ সেক্টরে কাজ করছেন।

এ ছাড়া কিছু ভারতীয় চিকিৎসাসেবায় নিয়োজিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বলেও জানিয়েছেন মন্ত্রী।

সরকার দলের সংসদ সদস্য বজলুল হক  হারুনের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা সুনির্দিষ্ট হওয়ায় বিদেশি ট্রলার, নৌকা ও মাঝিদের বাংলাদেশের জলসীমা ও সুন্দরবনের শেষ সীমানার ভিতর প্রবেশ করে মাছ শিকারের কোনো সুযোগ নেই।’

সুন্দরবনের শেষ সীমানায় অবৈধ মৎস্য শিকার শূন্যের কোটায় উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের জল সীমানায় বিদেশি জেলেদের যেকোনো ধরনের অবৈধ তৎপরতা রোধে কোস্টগার্ড ও নৌবাহিনী তৎপর।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা