,

রিয়াজ-আইরিনের কট বিহাইন্ড

Irinবিনোদন প্রতিবেদক : রিয়াজ এবং আইরিন দু’জনে স্বামী-স্ত্রী! তাদের সুখের সংসার। বলা যায় পরস্পরে ভালোবাসায় মাখামাখি। আইরিন কিছুটা ঝগড়াটে স্বভাবের হলেও রিয়াজ একেবারেই মাটির মানুষ। এভাবেই হাসি-সুখে-বেদনায় কাটছিল তাদের দিন।

হঠাৎ করেই নানা সাংসারিক কারণে আইরিন তার স্বামী রিয়াজের উপর ভুল বুঝতে শুরু করেন। দিনের পর দিন তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আইরিন রেগে স্বামী-সংসার ফেলে বাপের বাড়ি চলে যান। একটা সময় সেই ভুল বোঝাবুঝিটা ভাঙন অবধি গড়ায়। কিন্তু গল্পের শেষটা অন্যরকম। যা ছুঁয়ে যাবে মনকে।

এমন গল্পে নির্মিত নাটক ‘কট বিহাইন্ড’। সালাম পাঠান রাসেলের চিত্রনাট্যে পারিবারিক গল্পের নাটকটি পরিচালনা করছেন তপু খান। নাটকে রিয়াজ-আইরিন ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মিরাক্কেল-৯ এর দ্বিতীয় রানারআপ পাভেল রহমান, আজিজুর রহমান আজাদ, লুভাইনা ইসলাম প্রমুখ।

এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘রিয়াজ ভাইয়ার সঙ্গে জুটি বেঁধে এবারই প্রথম কাজ করলাম। উনি অনেক বড় মাপের একজন অভিনেতা। সহশিল্পী হিসেবে উনাকে পাওয়াটা দারুণ কিছু। তাছাড়া কাজের ক্ষেত্রে তিনি খুবই আন্তরিক এবং হেল্পফুল। নাটকের গল্পটাও বেশ চমৎকার। আশা করি দর্শকরা নাটকটি দেখে উপভোগ করবেন এবং আগামীতেও আমরা জুটি বেঁধে একসঙ্গে কাজ করবো।’

রিয়াজ বলেন, ‘নতুনদের মধ্যে আইরিনকে বেশ মেধাবী মনে হয়েছে। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শক আমাদের জুটি ও এই নাটকটি দেখে সন্তুষ্ট হবেন।

নির্মাতা তপু খান জানালেন, গেল ২৭ এবং ২৮ তারিখ বনানী-উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি প্রচারের তারিখ চূড়ান্ত না হলেও আগামীতে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা