,

সালমান ক্ষমা চাইলেন না

226_62584বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান ‘ধর্ষণের শিকার নারী’-বিষয়ক মন্তব্য করে বেশ কিছুদিন ধরেই বিতর্কে জড়িয়ে আছেন। ভারতের জাতীয় নারী কমিশন তাঁর কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠিয়েছিল। এই মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে সালমানকে কমিশনে তলব করার কথাও বলা হয়েছিল নোটিশে। অবশেষে সালমান সেই চিঠির উত্তর দিয়েছেন, কিন্তু তিনি ক্ষমা চাননি।

সালমান ক্ষমা না চেয়ে তাঁর আইনজীবীকে দিয়ে নোটিশের উত্তর পাঠিয়েছেন বলে অসন্তুষ্ট হয়েছেন কমিশন প্রধান ললিতা কুমারামঙ্গলাম। আগামী ৭ জুলাই সালমানকে কমিশনে তলব করা হয়েছে।

এদিকে জাতীয়তাবাদী কংগ্রেস দলের নেতা মজিদ মেমন মনে করেন, এবার এই বিষয়ের একটি নিষ্পত্তি হওয়া উচিত। সালমান যদি আসলেই নারীদের অপমান করার জন্য এই মন্তব্য না করে থাকেন, তাহলে বিষয়টার সমাপ্তি এখানেই টানার পরামর্শ দেন তিনি।

‘সুলতান’ ছবিতে একজন কুস্তিগিরের চরিত্রে অভিনয় করেছেন সালমান। একটি সাক্ষাৎকারে এই সিনেমার শুটিং অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে এই অভিনেতা বলেছিলেন, ‘কুস্তির শুটিং শেষে যখন আখড়া থেকে বের হয়ে আসতাম, তখন নিজেকে ধর্ষণের শিকার নারী বলে মনে হতো। সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারতাম না।’

তবে এ কথা বলার প্রায় সঙ্গে সঙ্গেই সালমান বুঝতে পারেন, এমন মন্তব্য করা তাঁর ঠিক হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাঁর এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।

সালমান ক্ষমা না চাইলেও ছেলের এমন মন্তব্যের জন্য তাঁর বাবা সেলিম খান কয়েক দিন আগে সবার কাছে এ জন্য ক্ষমাপ্রার্থনা করেছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে