,

সুস্বাস্থ্যের জন্য চাই আনারস

22555-boroস্বাস্থ্য ডেস্ক : পরিচিত একটি ফল আনারস। এটি খেতে যেমন মিষ্টি ও রসাল তেমনি এর পুষ্টিমানও অনেক।

প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো একটি ফল থাকলে মন্দ হয় না। আর চাইলে প্রতিদিনের খাবারে আনারস রাখা যেতেই পারে। এটি দামেও সস্তা এবং আমাদের দেশে বেশ সহজলভ্য। তাছাড়া এতে আছে এমন কিছু পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্যও প্রয়োজনীয়। চলুন জেনে নেওয়া যাক আনারসের যত স্বাস্থ্য উপকারিতা-

ভিটামিন ও খনিজ লবণঃ-
আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে। এরমধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম। আনারস একটি আঁশযুক্ত ফল যা থেকে প্রযোজনীয় ফাইবার বা আঁশ ও ক্যালরি পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হল, আনারসে ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ কম। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য আনারস খুবই উপকারী।

ঠাণ্ডা ও কাশি প্রতিরোধ করেঃ-
আনারসে ভিটামিন সি’য়ের পরিমাণ বেশি থাকায় এটি ভাইরাসজনিত ঠাণ্ডা ও কাশি প্রতিরোধে সাহায্য করে। আনারসের ব্রোমেলেইন নামক উপাদান ঠাণ্ডা ও কাশি প্রতিকার করতেও সাহায্য করে। যদি ঠাণ্ডা-কাশি বেশি হয় তাহলে ডাক্তারের ওষুধের পাশাপাশি আনারস খেলে দ্রুত উপকার পাওয়া যাবে।

হাড় মজবুত রাখেঃ-
হাড় গঠন ও সবল রাখার জন্য আনারসের সুনাম আছে। কারণ হাড় ও কোষের টিস্যু বা কোষকলা গঠন করার জন্য প্রয়োজনীয় ম্যাঙ্গানিজ পাওয়া যায় আনারসে। যদি নিয়মিত এক কাপ পরিমাণ আনারস খাওয়া যায় তবে তা থেকে দেহের প্রয়োজনীয় ম্যাঙ্গানিজের ৭৩ শতাংশ পাওয়া যাবে।

দাঁত ও মাড়ির সুস্থতাঃ-
দাঁত দুর্বল হওয়ার অন্যতম কারণ মাড়ির দুর্বলতা। দাঁত ও মাড়ি সুস্থ রাখতে প্রতিদিন আনারস খাওয়া যেতে পারে। কারণ আনারস দাঁত মজবুত করে ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে।

হজমে সাহায্য করেঃ-
আনারসের ব্রোমেলেইন হজমে সাহায্যকারী বিভিন্ন রসকে অ্যাসেডিক হতে দেয় না। তাছাড়া আনারসে প্রোটিন পরিপাকের উপাদান থাকে যা দেহের হজম ক্রিয়া বৃদ্ধি করে। তাই বদহজমের সমস্যা থাকলে আনারস খেলে উপকার পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা