,

স্মার্টফোনকে বিয়ে!

man_marrying_phoneনিউজ ডেস্ক : স্মার্টফোনের প্রতি ভালোবাসা থাকে কমবেশি সবারই। কিন্তু সেই ভালোবাসাকে পরিণতি দেয়া বিরল। তেমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

দেশটির নেভাদা রাজ্যের লাস ভেগাসে অ্যারন চেভেনাক নামের এক ব্যক্তি ভালোবেসে তার স্মার্টফোনকে বিয়ে করেছেন। খবর এনডিটিভির।

সেই অনুষ্ঠানে অন্যান্য বিয়ের মতো সব আয়োজন ছিল। বরের আসনে অ্যারন চেভেনাক পরেছিলেন টুয়েক্সডো। আর কনে হিসেবে স্মার্টফোনটিকে পরানো হয়েছিল একটি নিরাপত্তা কেস। এরপর রীতিমত ধুমধাম করে বিয়ে সম্পন্ন করা হয়।

পরে অ্যারন চেভেনাক জানান, বিয়ের আসরে অফিসিয়্যান্ট (মুসলিম রীতিতে কাজী) আমাকে জিজ্ঞেস করেন- তুমি কি অ্যারন? উত্তরে আমি সম্মতি দিলে তিনি স্মার্টফোনটিকে স্ত্রী হিসেবে আমার হাতে তুলে দেন।

এরপর আমার কাছ থেকে তাকে ভালোবাসা, সন্মান করা, আয়েস দেয়া ও বিশ্বস্ত থাকাসহ বিভিন্ন প্রতিশ্রুতি নেয়া হয়।

স্মার্টফোনটির প্রেমে পড়ার কথাও জানান পেশায় আর্টিস্ট ও পরিচালক চেভেনাক। বলেন, লাস ভেগাসে মাইকেল কেলির হাতে ছোট্ট চ্যাপেল স্মার্টফোনটি দেখেই আমি প্রেমে পড়ে যায়। তখনই সিদ্ধান্ত নেই- এটাকে আমার স্ত্রী হিসেবে চাই।

মাইকেল কেলিকে বলার পর তিনিও রাজি হয়ে যান। এরপর এই প্রতীকী বিয়ের জন্য চেভেনাক সমাজের লোকদের নিমন্ত্রণ জানান। সেখানে মোবাইল ফোনের প্রথম মালিক কেলিকেও আসতে বলা হয়েছিল।

বিয়ের আসরে মাইকেল কেলি বলেন, ‘মানুষ তার মোবাইল ফোনের সঙ্গে সত্যিকার অর্থেই দাম্পত্তের মত আষ্টেপিষ্টে আছে। বিষয়টি এখন এমন পর্যায়ে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না। এটিকে এক এক প্রকার বৈবাহিক জীবন বললে ভুল বলা হবে না।’

তবে আশার কথা হল- অভিনব এই বিয়ে নেভাদা রাজ্যের স্বীকৃতি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা