,

ইরাকে মার্কিন বিমান হামলায় ২৫০ আইএস জঙ্গি নিহত

456আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ফালুজায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২৫০ আইএস সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। একই সঙ্গে বুধবার চালানো এ হামলায় জঙ্গিদের ব্যবহৃত অন্তত ৪০টি গাড়ি ধ্বংস হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।

রয়টার্স জানায়, মার্কিন কর্মকর্তাদের দেওয়া এই পরিসংখ্যান নিশ্চিত হলে তা হবে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। তবে নামপ্রকাশ না করার শর্তে কর্মকর্তারা অভিযানের বর্ণনা দিয়ে ক্ষয়ক্ষতির হিসাবকে প্রাথমিক এবং পরিবর্তনযোগ্য বলে জানিয়েছেন।

ফালুজার দক্ষিণাংশে এই বিমান হামলাগুলো চালানো হয়। সেখানকার বেসামরিক নাগরিকেরা ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন। সাম্প্রতিক সময়ে আইএস ইরাক ও সিরিয়ায় স্বঘোষিত ‘খিলাফত’ রক্ষার ক্ষেত্রে ক্রমশ মার খাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা