,

ব্রাহ্মণবাড়ীয়া শহরে ঈদকে সামনে রেখে বৈদেশিক মুদ্রার “অবৈধ” ব্যবস্হা রমরমা

fileআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়ীয়া : ব্রাহ্মণবাড়ীয়া শহরের সব-সময় কিছুটা দাপটের সাথেই কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ বৈদেশিক মুদ্রার রমরমা  ব্যবসা করে আসছে । শহরের মর্ধ্যমণি বিভিন্ন মার্কেটে তাদের এই ব্যবসার প্রানকেন্দ্র।
সামনে পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে তারা আরো বেপোয়ারা হয়ে ওঠেছে অবৈধ বৈদেশিক মুদ্রার বাণিজ্য। প্রতিদিন পৌরশহরের সুপার মার্কেটের বেশ কয়েকটি দোকানে অবৈধ বৈদেশিক মুদ্রার কয়েক লাখ টাকার বাণিজ্য হচ্ছে।
সবকিছু জেনেও প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকায় থাকার অভিযোগ রয়েছে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর লাভবান হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
অভিযোগে জানা যায়, সুপার মার্কেটে বেশ কয়েকটি কাপড়ের দোকান ও ফার্মেসি রয়েছে যাদের মূল ব্যবসাই হলো অবৈধ বৈদেশিক মুদ্রা বেচা-কেনা। এর মধ্যে একটি ফার্মেসি, দুটি শাড়ি বিতান ও একটি ফ্যাশন হাউজ রয়েছে।

এসব দোকানিরা বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ডলার, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতের দিনার, সৌদি আরবের রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা কিনে সেগুলো সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চড়া দামে বিক্রি করেন।
নিয়ম অনুযায়ী যে কাউকেই কোনো ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বেচা-কেনা করতে হয়। কিন্তু বিদেশে থেকে অনেক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা এসব বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের উপযুক্ত কাগজপত্র না থাকায় সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে আর মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক, সৌদী ফেরত এক যাত্রী জানান, বিদেশ থেকে আসার সময় কিছু রিয়াল সঙ্গে নিয়ে এসেছি। যেহেতু কাগজ ছাড়া ব্যাংকের মাধ্যমে রিয়াল বেচা-কেনা করা যায় না তাই সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছি। কিছু টাকা কম পেলেও কোনো ঝক্কি-ঝামেলা পোহাতে হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান কে  জানান, আমাদের কাছে সু -নিদিষ্ট অভিযোগ আসলে আমরা অবশ্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা নিব। তবে বিষয়টি  আমরা তদন্ত করছি। কারা এসব অবৈধ ব্যবসা প্রকাশ্য করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা