বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘৬৮ বছরের মধ্যে ছিটমহলে সবচেয়ে আনন্দঘন ঈদ হবে এবার’

 

নিজস্ব প্রতিবেদক : এক বছর আগে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া ছিটমহলগুলোর অধিবাসীরা বলছেন এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবেন তারা, যেটি হবে ৬৮ বছরের ইতিহাস সবচেয়ে আনন্দঘন ঈদ।দীর্ঘকাল ধরে বিচ্ছিন্ন এলাকায় অনেকটা বন্দী সময় কাটানোর পর গত বছর একত্রিশে জুলাই মধ্যরাতে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছিলো ১১১টি ছিটমহলের মানুষ।এরপর বাংলাদেশী নাগরিক হিসেবে এবারই প্রথম ঈদ উল ফিতর বা রোজার ঈদ পালন করতে যাচ্ছে সাবেক ছিটমহলগুলোর এই বাসিন্দারা।

eid pic_133544

 

তারা বলছেন আটষট্টি বছর ধরে নানা আইন কানুনের ঘেরাটোপে বন্দী থাকার পর এবারের ঈদ তারা উদযাপন করবেন উৎসব মুখর পরিবেশে।বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার পর এটিই তাদের জন্য প্রথম ঈদ উল ফিতর।কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় সাবেক ছিটমহল বিনিময় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিবিসিকে বলেন, “গত ৬৮ বছর একটা বন্দী জীবনে থেকে ঈদ করেছি। কিন্তু এবার বাংলাদেশী হিসেবে ঈদের প্রস্তুতি নিচ্ছি”।

 

ঈদের প্রস্তুতি কেমন জানতে চাইলে তিনি বলেন ঈদকে সামনে রেখে স্থানীয় মাঠগুলো সুসজ্জিত করা হবে এবং উন্নত খাবার পরিবেশন করা হবে।এ দাশিয়ারছড়ায় অন্তত ১০ হাজার মানুষের বসবাস এবং এটি বাংলাদেশের সাথে যুক্ত হওয়া ছিটমহলগুলোর মধ্যে সবচেয়ে বড়।গোলাম মোস্তফা বলেন এবার আত্মীয় স্বজনের সাথে একসাথেই ঈদের নামাজ পড়বেন তারা।“অন্য এলাকা থেকে আত্মীয়রা আসছেন। আগের তাদের মধ্যে আসা যাওয়া নিয়ে চিন্তার ছাপ ছিলো সেটি আর এখন নেই। সব মিলিয়ে আমরা আনন্দিত। ৬৮ বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ঈদ হবে এবার”।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব