,

অস্ট্রেলিয়ায় নামাজ পড়ার সময় মসজিদে হামলা

 

আন্তর্জাতিক ডেস্ক :অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকার এক মসজিদে নামাজ পড়ার সময় হামলা হয়েছে বলে সিএনএন জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।অস্ট্রেলিয়ার পার্থ শহরের থর্নেল এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী মসজিদ প্রাঙ্গণে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় মসজিদ ভর্তি মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। ধারণা করা হচ্ছে, পেট্রোল বোমাটি মসজিদের বাইরে পার্ক করা একটি গাড়িতে বসানো ছিল। ভীত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে দেখতে পান এর দেয়ালে লেখা রয়েছে, ‘ফাক ইসলাম’।

2016_06_29_13_42_14_kEwuPIvgLBPSDx19QsWwB6qSF1kYGx_original

থর্নেল মসজিদের ইমাম ইয়াহিয়া আবদেল ইব্রাহিম সিএনএনকে বলেছেন, বিস্ফোরণের শব্দ শুনে মুসল্লিরা দৌড়ে বেরিয়ে আসেন। এসময় মসজিদে অনেক শিশুরাও নামজ পড়ছিল।’ তিনি ওই হামলাকে ‘অ্যাক্ট অব হেট’ বলে উল্লেখ করেছেন।

মসজিদের বাইরে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও এই হামলার শিকার হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে, মসজিদের বাইরে পার্ক করে রাখা গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আগুন ধরাতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। স্থানীয় সাংসদ ক্রিস তালেন্টির ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রকৃত অর্থে হামলাটি শুধু মুসলমানদের করা হয়নি। এটা আমাদের সবার ওপর হামলা।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা