,

নির্বুদ্ধিতাই মানবজাতির বড় হুমকি : স্টিফেন হকিং

 

 

আন্তর্জাতিক ডেস্ক :পৃথিবী বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং প্রায়ই পদার্থবিজ্ঞান ছাড়াও অনেক বিষয়ে কথা বলেন। রাজনীতি, দর্শন ও মানবতা নিয়ে তার গভীর জীবনবোধ রয়েছে। যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে হকিং বলেছেন, দূষণ ও নির্বুদ্ধিতাই এখন মানবজাতির সবচেয়ে বড় হুমকি।

 

2016_06_29_18_24_44_FoIlXwwOm64UETHGimpXuz723BELcT_original

ওরা টিভিতে ‘ল্যারি কিং নাও’ নামের একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় এই তাত্ত্বিক পদার্থবিদ বলেছেন, ‘গত এক দশকের কথা চিন্তা করলে দেখা যাবে পরিবেশের প্রতি আমাদের আচরণে লোভ কিংবা নির্বুদ্ধিতা একটুও কমেনি।’

তিনি বলেন, ‘৬ বছর আগে আমি পরিবেশ দূষণ ও জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে সতর্কতা দিয়েছি। এরপর থেকে পরিস্থিতি উন্নতি হয়নি, বরং দূষণ বেড়েছে বহুগুণ। জনসংখ্যা বেড়েছে ৫০ কোটি।’

‘এই গতি চলতে থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ১১শ কোটি। সেই সাথে গত ৫ বছরে বায়ু দূষণ বেড়েছে ৮ শতাংশ। বাতাসে কার্বনডাই অক্সাইডের মাত্রা যে গতিতে বাড়ছে তাতে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে দেরি হয়ে যাবে।’

যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার নিয়েও চিন্তিত অধ্যাপক হকিং। বিশেষ করে অস্ত্র তৈরিতে প্রযুক্তির ব্যবহার। তিনি বলেন, ‘সরকার উন্নত অস্ত্র তৈরির প্রতিযোগিতা করছে। সেখানে টাকা উড়ছে। কিন্তু যে সমস্ত কাজে মানবজাতির উন্নতি হবে সেই খাতে অর্থ নেই। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে সাবধানে অগ্রসর হতে হবে কারণ মেশিন মানুষের চেয়ে বেশি ক্ষমতা পেয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে