,

রোজায় কোনো ডায়েট নয় : শাকিব খান

photo-1467193977বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের প্রয়োজনেই নিজেকে ফিট রাখতে হয় নায়কদের। শাকিব খানও নিজেকে ফিট রাখতে নিয়মিত জিম করেন, তবে এই এক মাস তিনি ফিটনেসের দিকে নজর কম দিচ্ছেন। রোজার মাসে ডায়েট করছেন না বলে জানালেন শাকিব। তিনি মনে করেন, রোজায় খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ করা ঠিক নয়। মন যা চায় তাই খেতে হবে।

তিনি বলেন, ‘রোজায় কোনো ডায়েট নয়। মন যা চায় তাই খেতে হবে। কোনো জিম করছি না এই রোজায়।’ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সম্প্রতি এক ইফতার মাহফিলের আয়োজন করে চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি। সেখানে ইফতার শেষে তেহারি খেতে খেতে নিজের ডায়েট ও জিম নিয়ে কথা বলেন শাকিব। রোজার মাসে নিজেকে অনেকটা বন্ধনমুক্ত করে দেন শাকিব।

এক মাস নিজের শরীরের প্রতি মনোযোগ না দেওয়ার কারণ হিসেবে শাকিব বলেন, ‘সারা বছরই তো ডায়েটের ওপর থাকতে হয়। সঙ্গে সন্ধ্যায় জিম করতে হয়। কিন্তু এই রোজায় ডায়েট বা জিম করছি না। সারা দিন রোজা রেখে শুটিং করছি। সন্ধ্যায় ইফতার করছি, আবার তারারি তো আছেই। যে কারণে ডায়েট বা জিম আলাদাভাবে করছি না। ঈদের পরের দিন থেকে আবারও শুরু করব ডায়েট ও জিম।’

এক মাস নিয়ম না মেনে চলার কারণে এতে করে ফিটনেস নষ্ট হচ্ছে কি না জানতে চাইলে শাকিব বলেন, ‘প্রায় ১৬ ঘণ্টা না খেয়ে থেকে কেমন করে ওজন বাড়বে? বরং রোজায় আরো কয়েক কেজি ওজন কমেছে। তা ছাড়া ঈদের পর আবার জিম শুরু করছি, লুক নষ্ট হওয়া বা ওজন বাড়ার কোনো সুযোগ নেই। বিষয়গুলো নিয়ে আমি অনেক সচেতন।’

শাকিব খান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির শুটিং নিয়ে। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা পাওলী দাম। আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত চলবে এই ছবির শুটিং।
এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা