,

দাঙ্গা সৃষ্টির চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগ নেতার কারাদণ্ড

photo-1467221444ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় দাঙ্গা সৃষ্টির চেষ্টার দায়ে হেমায়েত হোসেন (৪২) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছয়দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ বুধবার বিকেলে এ কারাদণ্ডাদেশ দেন।
হেমায়েত সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালথার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মতিয়ার হত্যার ঘটনাকে কেন্দ্র করে হেমায়েত হোসেনের নেতৃত্বে একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ভাঙচুরের সূত্রধরে হেমায়েত হোসেন আবার দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টাকালে পুলিশ তাঁকে আটক করে। আটকের পর সালথা থানার পুলিশ হেমায়েতকে বুধবার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে ছয়দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

ইউএনও আবদুল আজিজ জানান, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করার দায়ে হেমায়েত হোসেনকে ছয়দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা