,

‘লম্বা বিরতি’ বাংলাদেশকে ক্ষতি করবে : তামিম

1467203882স্পোর্টস ডেস্ক : টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের চলমান লম্বা বিরতি দলের সর্বোচ্চ পারফরম্যান্স করার সম্ভাবনাকে ব্যাহত করবে। সেক্ষেত্রে তিনি প্রস্তাব করেন যে, অন্যান্য আন্তর্জাতিক দলগুলোর উচিত হবে বাংলাদেশের বিপক্ষে খেলতে আরও আগ্রহী হওয়া।

ইএসপিএনক্রিকইনফোকে তামিম বলেন, ‘এই ধরনের একটি খুব গুরুত্বপূর্ণ মৌসুম শেষে আমরা ছয় মাসের জন্য খেলা থেকে বিরত থাকছি। এতে স্পষ্টভাবে আমাদেরকে ক্ষতি হবে। মানুষ অলসভাবে বসে থাকার চেয়ে আমাদের খেলা দেখতে বেশি আগ্রহী। আমরা জানি না, ছয় মাস পর আমাদের খেলাটা ঠিক কেমন থাকবে। জিম্বাবুয়ে ছাড়া বিশ্বের আর কোন দলই নেই যারা এত দীর্ঘ সময় খেলা থেকে দূরে থাকে।’

বাংলাদেশ লাস্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত ২৬ মার্চ ভারতে অনুষ্ঠিত বিশ্ব টি-২০তে। আর টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে নিজ দেশে। যার কারণে ভারতে বাংলাদেশের প্রথম টেস্ট আগামী বছরের গোড়ার দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সেপ্টেম্বরে বাংলাদেশ-এর প্রস্তাবিত ওয়েস্ট ইন্ডিজ সফরের ম্যাচসূচি এখনো নিশ্চিত হয়নি।

তামিম বলেন, ২০১৫ সালের মত একটি সফল সময় কাটানোর পরও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষায় থাকাটা সবথেকে বেশি হতাশাজনক ব্যাপার।
টাইগার এই সিনিয়র ওপেনার বলেন, “কোন শীর্ষ দলকে বাছাই করুন এবং তাদের বলুন ছয় মাসের জন্য বসে থাকতে। তারপর দেখুন যে, আট মাস বসে থাকার পর তাদের পাফরম্যান্স দেখুন আগে তারা কিভাবে খেলছিল আর ৮ মাস পরে এসে তারা কি খেলছে।’

তামিম বলেন, ‘যে কোনো দলই এমন একটি দীর্ঘ বিরতির পর কষ্ট ভোগ করবে। তামিম জোর দিয়ে বলেন, বাংলাদেশ অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে আরো ক্রিকেট খেলার যোগ্য।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা