,

স্বাস্থ্য সুরক্ষায় এক গ্লাস আদা-গাজরের জুস

22538-boroস্বাস্থ্য ডেস্ক : ফল এবং সবজি স্বাস্থ্যের জন্য উপকারী জানা সত্ত্বেও আমরা এই খাবারগুলো নিয়মিত খাই না। আবার পানীয় চাহিদা পূরণের জন্য পানির পাশাপাশি অস্বাস্থ্যকর ক্লোড ড্রিঙ্কস পান করি। ক্লোড ড্রিঙ্কসের পরিবর্তে আদা গাজরের জুস খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক আদা গাজরের রসের যত স্বাস্থ্য উপকারীতা-

১। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ-
গাজরে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ইউমেন কোষ উৎপাদন করে। ভিটামিন এ শ্বেত রক্ত কণিকা তৈরি করে এবং তা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে। এক কাপ গাজর আদার রস ১৫ মিলিগ্রাম ভিটামিন সি, ৩৩,৪১২ ইউনিট ভিটামিন এ দিয়ে থাকে।

২। স্বাস্থ্যকর ত্বকের জন্যঃ-
ত্বকের অনেক সমস্যার সমাধান করে দেয় গাজর আদার রস। ভিটামিন এ, অ্যান্টি অক্সিডেন্ট এবং বিটা ক্যারটিন সমৃদ্ধ গাজর ব্রণ, ত্বকের কালো দাগ দূর করে ত্বক ময়েশ্চারাইজ করে। আদার অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল ত্বক নরম কোমল করতে সাহায্য করে।

৩। ক্যান্সার প্রতিরোধেঃ-
আদা বিভিন্ন ক্যান্সার যেমন ওভারিয়ান, ফুসফুস, স্তন, ত্বক, অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে। ২০১৫ সালে European Journal of Nutrition states এক রিপোর্টে প্রকাশ করেন প্রতিদিন গাজর গ্রহণ প্রসোসটেট ক্যান্সার হওয়ার ঝুঁকি হ্রাস করে।

৪। হার্ট সুস্থ রাখতেঃ-
আদা গাজরের রস রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা হার্ট সুস্থ রাখে। আদা গাজরের রসে থাকা ভিটামিন সি স্টোক, করোনারি হৃদরোগ হওয়ার ঝুঁকি হ্রাস করে।

৫। ডায়াবেটিস প্রতিরোধেঃ-
যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে উভয় নিয়মিত গাজর আদার রস পান করা উচিত। আদা রক্তে চিনির পরিমাণ কমিয়ে দেয় এবং ইনসুলিশন বৃদ্ধি করে। নিয়মিত আদা গাজরের রস ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে।

যেভাবে তৈরি করবেনঃ-
৪-৫টি গাজর, ১/২ ইঞ্চি আদা, ১/২ লেবুর রস এবং দারুচিনির গুঁড়ো এবং লবণ (ইচ্ছা) একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর ছেঁকে রসটুকু আলাদা করে রাখুন। এটি নিয়মিত পান করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে