,

জেনে নিন ভালোবাসার মানুষকে আকর্ষণের অদ্ভুত কিছু উপায়

22542-boroনিউজ ডেস্ক : একজন মানুষ অন্যজনের প্রতি আকর্ষণ বোধ করবে কখন, এটাই স্বাভাবিক। কিন্তু এটি যে সব সময় কাজ করে এমন কোনো কথা নেই। অনেকেই ভালোবাসার মানুষ খুঁজে পেতে বেশ সমস্যায় পড়েন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভালোবাসার মানুষকে আকর্ষণের কিছু অদ্ভুত উপায়।

১. পরিবেশের প্রতি যত্নঃ-
পরিবেশের প্রতি যত্নের সঙ্গে ভালেবাসার মানুষকে আকর্ষণ করার কী সম্পর্ক? বিষয়টি অনেকের কাছে অবাস্তব মনে হলেও তা অতি বাস্তব। এক গবেষণায় দেখা গেছে, যারা পরিবেশের প্রতি যত্নশীল তাদের অন্যরা দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবে অন্যদের নিকট প্রিয়।

২. বোঝার চেষ্টাঃ-
যে নারীরা পুরুষকে বোঝার চেষ্টা করে তাদের প্রতি পুরুষের আকর্ষণ বেশি থাকে। ২০১৪ সালের এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে।

৩. সঠিক মুখভঙ্গিঃ-
মুখের অভিব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক অভিব্যক্তির মাধ্যমেও নিজের আকর্ষণীয়তা বাড়িয়ে নেওয়া যায়। ২০১১ সালের এক গবেষণায় দেখা যায়, নারীরা যখন মুখের অভিব্যক্তিতে সুখী এবং সবচেয়ে কম গর্বিত ভাব প্রকাশ করেন তখন তাদের প্রতি পুরুষ আকর্ষণবোধ করে। একইভাবে অবশ্য পুরুষের ক্ষেত্রে আকর্ষণীয়তা বাড়ে না। পুরুষ যখন গর্বিত ভাব প্রকাশ করে এবং সুখী ভাব কম প্রকাশ করে তখন তারা নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে।

৪. হাতের অঙ্গভঙ্গিঃ-
হাতের সঠিক অঙ্গভঙ্গি আপনার আকর্ষণ বাড়িয়ে দেবে। আপনি যদি কথা বলার সময় সঠিকভাবে হাত নাড়াতে পারেন তাহলে আপনার আকর্ষণ অনেক বেড়ে যাবে।

৫. মিলঃ-
একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে মিল থাকলে তা সহজেই অন্যকে আকর্ষণ করে। তাই আপনার সঙ্গে কারো যদি দারুণ মিল থাকে তাহলে সেও আপনাকে পছন্দ করতে পারে।

৬. মূল্যবোধে মিলঃ-
দুজন ব্যক্তির মাঝে যদি একই ধরনের মূল্যবোধ কাজ করে তাহলে তাদের আকর্ষণ বেড়ে যায়। এক্ষেত্রে তাদের পিতামাতা যা শিখিয়েছেন কিংবা ছোটবেলা থেকে যে বিষয়গুলো জেনে এসেছেন সেসব বিষয়ে একই ধরনের বিশ্বাস থাকলে আকর্ষণ অনেক বেড়ে যাবে।

৭. সঠিক গন্ধঃ-
দেহের গন্ধ যদি বিশ্রি হয় তাহলে তা অন্যদের দূরে যেতে বাধ্য করবে এটাই স্বাভাবিক। আর এর বিপরীতটিও প্রযোজ্য। আপনার দেহের গন্ধ যদি হয় দারুণ তাহলে তা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে।

৮. প্রাণী পোষাঃ-
আপনি যদি প্রাণী পুষতে ভালোবাসেন তাহলে তা অন্যদেরও আপনার প্রতি ভালোবাসা তৈরি করবে। গবেষকরা বলছেন, এ বিষয়টি মূলত মানুষের নির্ভরযোগ্যতার প্রমাণ। যে একটি প্রাণীকে ভালোবাসে এবং তার সব দেখাশোনা করতে পারে সে অন্য মানুষের কাছে নির্ভরযোগ্য হিসেবে দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা