,

ঈদের ছুটিতে জরুরি সেবা চালু রাখার নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের ছুটিতে ১ থেকে ৯ জুলাই পর্যন্ত সরকারি জরুরি সেবাসমূহ চালু রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়।এতে বলা হয় ‘পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে আগামী ১ থেকে ৯ জুলাই সরকারি ছুটিতে জনগণের দৈনন্দিন জীবনযাপন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে জরুরি ও অত্যাবশ্যকীয় নাগরিক সেবাসমূহ অব্যাহত রাখা আবশ্যক।’

 

জরুরি সেবা হিসাবে চিকিৎসা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণ, সড়ক, রেল, নৌ, আকাশ পথে যাতায়াত, জরুরি ব্যাংকিং, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি, বর্জ্য/পয়ঃনিষ্কাশন ইত্যাদি উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে জনস্বার্থে নিজ নিজ অত্যাবশ্যক/জরুরি সেবাকার্যক্রম ওই সময়ে অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ, গৃহীত কার্যক্রম এ কার্যালয়কে অবহিত করার জন্য পত্রে অনুরোধ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা