,

মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ: দোকানপাট ভাঙচুর, গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক : : রাজধানীর মিরপুর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের শর্টগানের গুলি ছাড়া হয়। এসময় এলাকার ব্যবসায়ী, পথচারীসহ স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিরপুর ১ নম্বর গোল চত্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

images_133459

 

সংঘর্ষের সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেন। হকারদের ছোড়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের সহকারি কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মিরপুর ১নম্বর গোলচত্বর থেকে পুলিশ ফুটপাত থেকে হকার উচ্ছেদ শুরু করে। এসময় হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা ঢিল ছুড়ে জবাব দেয়। এতে কয়েক দফা হকার-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়াও হয়। এসময় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিপেটা করে হকারদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে বিকালেও ওই এলাকায় উত্তেজনার ছড়িয়ে পড়ে।

ট্রাফিক পুলিশের সহকারি কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধা মার্কেটসহ আশপাশের মার্কেটগুলোর সামনে শতশত হকার ফুটপাতে অবৈধভাবে বসে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা হয়। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের সুবিধার্থে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো জানান, হকার উচ্ছেদের সময় হকাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এছাড়াও হকারদের ছোড়া ঢিলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

শাহআলী থানার ডিউটি অফিসার শীর্ষ নিউজকে বলেন, এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা